খেলার ছলে কার্বলিক অ্যাসিড খেয়ে মৃত্যু হল দশ মাসের এক শিশু কন্যার - The News Lion

খেলার ছলে কার্বলিক অ্যাসিড খেয়ে মৃত্যু হল দশ মাসের এক শিশু কন্যার

 


দি নিউজ লায়ন; বাড়ির লোকের অলক্ষ্যে খেলার ছলে সাপ তাড়ানোর ওষুধ কার্বলিক অ্যাসিড খেয়ে মৃত্যু হল দশ মাসের এক শিশু কন্যার। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার যদুপুর খোট্টাপাড়া এলাকায়। পরিবারের একমাত্র মেয়ের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে । মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মেডিকেল কলেজের মর্গে পাঠানোর ব্যবস্থা করেছে পুলিশ। পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত কন্যা শিশুর নাম নৌসিন মাসুদ (দশ মাস)।  ওই শিশুর বাবা সামসুল হক জানিয়েছেন , বাড়িতে বিষধর সাপের উপদ্রব বেড়ে গিয়েছিল । 


তাই সেই সাপ তাড়ানোর জন্য বাড়িতে কার্বলিক অ্যাসিড মজুত রাখা হয়েছিল । শোবার ঘরের খাটের নিচে শিশিতে কার্বলিক অ্যাসিডটি রাখা ছিলো। বাড়ির লোকেদের অলক্ষ্যে মেয়ে ওই শিশিতে  থাকা কার্বলিক অ্যাসিড গায়ে ঢেলে নেয় এবং খেয়ে ফেলে । এরপরই মুখ দিয়ে গ্যাজলা উঠতে থাকে। ছোট্ট মেয়ের গোঙানির শব্দ শুনে তাকে উদ্ধার করে তড়িঘড়ি মালদা মেডিকেল কলেজে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। এরপর চিকিৎসা চলাকালীন মেয়ের মৃত্যু হয়। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.